বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত অনুষ্ঠিত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতেই মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। মুসল্লিদের উপস্থিতি সবথেকে বেশি ছিল প্রথম ও প্রধান জামাতে।

এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার পাঁচটি জামাতের প্রথমটি অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। আর পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা ৪৫ মিনিটে।

প্রথম ও প্রধান জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সকাল সাড়ে ৬টার আগেই মুসল্লিরা ছুটে আসেন বায়তুল মোকাররম প্রাঙ্গণে। মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বায়তুল মোকাররম মসজিদের ভেতর।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমানের ইমামতিতে অনুষ্ঠিত প্রথম জামাতের দুই রাকাত নামাজ শেষে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।

এরপর একে একে অনুষ্ঠিত হয় বাকি চারটি জামাত। তবে প্রথম জামাতে মুসল্লিদের যেমন উপস্থিতি ছিল, পরে চারটি জামাতে উপস্থিতির হার ছিল তার থেকে কম।

দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়।

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত প্রথম জামাতে অংশ নেয়া নিহাদ হাসান বলেন, মহামারি করোনাভাইরাস আমাদের সবকিছু ওলট-পালট করে দিয়েছে। আগে ঈদের যে আনন্দ ছিল এখন তা আর নেই। অনেকটাই যন্ত্রের মতো ঈদের জামাত আদায় করছি। তারপরও আল্লাহর কাছে হাজার শুকরিয়া জামাতে ঈদের নামাজ আদায় করতে পেরেছি।

তিনি বলেন, মহামারির এই পরিস্থিতিতে সশরীরে ঈদের জামাতে অংশ নিতে পেরে আমি বেশ খুশি। ঈদের নামাজ আদায় হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে ঠিকঠাকভাবে কোরবানির অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চাই। আল্লাহ যেন কোরবানি কবুল করে নেন এবং আমাদেরকে এই মহামারি থেকে মুক্তি দেন সেই দোয়া করি।

জাতীয় মসজিদে ঈদুল আজহার চতুর্থ জামাতে অংশ নেয়া রফিকুল ইসলাম বলেন, আমাদের মহল্লার মসজিদে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনেক রাত পর্যন্ত কাজ করেছি, তাই অত সকালে জামাতে অংশ নিতে পারিনি। এ কারণে এখানে ১০টার জামাতে ঈদের নামাজ আদায় করলাম।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২১ জুলাই , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১