বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

accidentনিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর সড়কে বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কায় মোহাম্মদ নাজমুল হাসান ফুয়াদ (৩৫) এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে বিমানবন্দরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল হাসান ফুয়াদ এডিএন টেলিকমের রেভিনিউ অ্যাসুরেন্স বিভাগের সিনিয়র অফিসার।

ঘটনাস্থল থেকে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফ হোসেন জানান, নাজমুল হাসান ফুয়াদ সকালে দক্ষিণ খানের বাসা থেকে একটি রাইড শেয়ারিং কোম্পানির মোটরসাইকেলে করে মহাখালীর অফিসে যাচ্ছিলেন। পথে বিআরটিসির একটি দোতলা বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফুয়াদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক মিরাজুল ইসলামকে উত্তরার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হবে বলে জানান তিনি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর বিআরটিসির বাসটি আটক করা হয়েছে। এর চালক আজিজুল হক সোহাগকেও গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০