বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

প্রচ্ছদ » Uncategorized » বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ

bnp-bigপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তরুণ, নারী এবং বয়স্ক নাগরিকদের বিশেষ গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করেছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় এ ইশতেহার ঘোষণা করবেন দলটির মহাসচিব।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ইশতেহারে থাকছে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১১ শতাংশে উন্নীতকরণসহ নানা প্রতিশ্রুতি। এ ছাড়াও থাকছে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রের সম্মানিত নাগরিক হিসেবে ঘোষণা, তাদের নির্ভুল তালিকা প্রস্তুত এবং মূল্যস্ফীতির নিরিখে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (আজ) বেলা ১১টায় গুলশানে হোটেল লেকশোরে ইশতেহার ঘোষণা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১