বিএনপি ইসিকে হেয় করার চেষ্টা করছে : এইচ টি ইমাম
প্রচ্ছদ » Uncategorized » বিএনপি ইসিকে হেয় করার চেষ্টা করছে : এইচ টি ইমাম
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম ইমাম বলেছেন, বিএনপি নির্বাচন কমিশনকে (ইসি) হেয় করার চেষ্টা করছে। আর ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যে কেন্দ্র পাহারা দেয়ার ঘোষণা দিয়েছে তা বেআইনি।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, ঢাকার দুই সিটি করপোরাশন নির্বাচনে কোনো বিশেষ দেশের কেউ যেন মাতুব্বরী না করেন সেদিকে নজর রাখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন। নির্বাচনের সার্বিক অবস্থা ভালো। আমাদের সহযোগিতার জন্যই সেটা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে পর্যবেক্ষকদের বিষয়ে কিছু কথা বলেছি। তারা যেন নিয়ম কানুন মেনে চলে চলেন। বিশেষ দেশের কেউ যেন এখানে মাতুব্বরী না করে। অন্যান্য দেশে এমন কোনো সুযোগ নেই। অন্য দেশে তাদের অনেক বিধিনিষেধ থাকে। অনেক নিয়ম কানুন মানতে হয়। অনেক সময়ে অনেকেই অনেক কথা বলে ফেলেন যাতে মনে হয় আমাদের সার্বভৌমত্বের ওপর কটাক্ষ করে ফেলেন। বাংলাদেশ আগের বাংলাদেশ নেই। আজকের বাংলাদেশে গণতন্ত্র সুসংহত।








