বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

প্রচ্ছদ » Uncategorized » বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিকালে সাড়ে ৩টায় রায়ের বাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে যায় বলে জানান তার পরিবারের সদস্যরা।

তারা বলেন, ‘কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা চারতলায় উঠে নিয়ে যায়। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন।’

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে তার রায়ের বাজারের বাসা থেকে কিছুক্ষণ আগে পুলিশ আটক করেছে। কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ মার্চ, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১