বিএনপি প্রার্থীর বাড়িতে যৌথবাহিনীর অভিযান

প্রচ্ছদ » Uncategorized » বিএনপি প্রার্থীর বাড়িতে যৌথবাহিনীর অভিযান

jowtho bahiniপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাড়িতে অভিযান চালিয়ে চারটি ককটেল ও চারটি পেট্রল বোমাসহ ১২ জনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার দুপুর আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত শহরের পুনিয়াউট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল হক ও জেলা ছাত্রদলের সহসভাপতি অথৈ মোল্লা।

পুলিশ জানিয়েছে, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশসহ যৌথবাহিনী শ্যামলের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় শ্যামল বাড়িতেই ছিলেন। অভিযানে চারটি ককটেল ও চারটি পেট্রল বোমাসহ ১২ জনকে আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের দুই নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সোহাগ রানা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০