বিএফইউজে নির্বাচন হাইকোর্টে স্থগিত
প্রচ্ছদ » Uncategorized » বিএফইউজে নির্বাচন হাইকোর্টে স্থগিতপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
ভোটার তালিকায় বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের এক সদস্যের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ সি/ ২৮ সেপ্টেম্বর , ২০২১।








