বিএসআরএমের ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » বিএসআরএমের ২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের দুই কোম্পানির বার্ষিক বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হলো- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ও বিএসআরএম স্টিল লিমিটেড।
সূত্রে জানা যায়, আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক হিসাব নিয়ে আলোচনা করা হবে।
অপরদিকে বিএসআরএম স্টিল লিমিটেডের বোর্ড সভা আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক হিসাব নিয়ে আলোচনা করা হবে।








