বিএসসির বহরে নতুন জাহাজ যুক্ত হচ্ছে আজ
প্রচ্ছদ » Uncategorized » বিএসসির বহরে নতুন জাহাজ যুক্ত হচ্ছে আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর বহরে আজ ২২ জানুয়ারি একটি নতুন জাহাজ যুক্ত হচ্ছে। এটি হচ্ছে একটি অয়েল ট্যাংকার। জ্বালানি তেল পরিবাহী এই জাহাজের ধারণক্ষমতা ৩৯ হাজার মেট্রিক টন। জাহাজটির নাম অগ্রযাত্রা। এটি চিন থেকে কেনা হয়েছ। বিএসসি সূত্রে এই তথ্য জানা গেছ।
উল্লেখ, বিএসসি চিন থেকে ৬টি জাহাজ কেনার জন্য তনি বছর আগে চুক্তি করে। এর মধ্যে তিনটি হচ্ছে বাল্ক ক্যারিয়ার, বাকি তিনটি মাদার অয়েল ট্যাংকার। বাল্ক ক্যারিয়ার তিনটি আগেই বুঝে পেয়েছে বিএসসি। বাকি ছিল তিনটি ট্যাংকার। সেগুলোরই একটি বিএসসির বহরে যুক্ত হচ্ছে আজ।
জানা গেছে, আগামি মাসের মধ্যে বাকি দুটি অয়েল ট্যাংকারও পেয়ে যাবে বিএসসি। ট্যাংকার দুটির নাম অগ্রদূত ও অগ্রগতি।
থ্যাঙ্ক এর তিনটি চলে আসার পরে এবং নতুন করে ছয়টি জাহাজ যুক্ত হওয়ার পরে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর আগে দুটি জাহাজ সহকারে মোট আটটি জাহাজ হবে।
আজ বহরে অগ্রযাত্রা জাহাজটি যুক্ত হবার পর বিএসসির বহরের মোট জাহাজ সংখ্যা হবে ৮টি।
কোম্পানিটির সূত্রটি জানায় নতুন ছয়টি জাহাজ যুক্ত হওয়াতে অনেক সম্ভাবনা বেড়ে যাবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বর্তমানে তাদের অনেক নাবিক এবং কর্মচারী চাকরিহীন ভাবে রয়েছে কিন্তু নতুন ছয়টি যুক্ত হওয়াতে প্রত্যেকটি জাহাজে প্রায় ৩৫ জন করে তারা চাকরি দিয়েছে
সূত্রটি জানায় নতুন জাহাজগুলো যুক্ত হওয়ায় সরকারের ব্লু ইকোনমি পরিকল্পনা বাস্তবায়নে বিএসসি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।
ধারণা করা হচ্ছে নতুন জাহাজ যুক্ত হওয়ার ফলে বছরে ১৫ কোটি ডলার আয় হতে পারে।
জাহাজগুলো বিশ্বব্যাপী যাতায়াত করবে। এর মধ্যে উল্লেখযোগ্য গন্তব্য ইউরোপ আমেরিকা ল্যাটিন আমেরিকা আফ্রিকা এশিয়া ইস্ট এশিয়া মিডেল ইষ্ট এবং ফারইস্ট।








