পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ ব্যাংক সর্বশেষ হিসাব বছরের (২০১৮-১৯) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আজ মঙ্গলবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হচ্ছে:- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রূপালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১১ শতাংশ, রূপালী ব্যাংক ১০ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংক ১০ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। আজ সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়।








