বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি
প্রচ্ছদ » রাজনীতি » বিও একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে ৪ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি সর্বশেষ হিসাব বছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আজ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে:- বিডিকম অনলাইন, ডরিন পাওয়ার জেনারেশনস, লিবরা ইনফিউশনস ও রহমান কেমিক্যালস।
উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য বিডিকম অনলাইন ৫ শতাংশ, ডরিন পাওয়ার জেনারেশনস ১০ শতাংশ, লিবরা ইনফিউশনস ২০ শতাংশ ও ওটিসি মার্কেটের কোম্পানি রহমান কেমিক্যালস ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। আজ সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়।








