বিকন ফার্মার পর্ষদ সভা ২৮ নভেম্বর
প্রচ্ছদ » Uncategorized » বিকন ফার্মার পর্ষদ সভা ২৮ নভেম্বরপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ নভেম্বর , ২০২১।








