বিকালে ৪ কোম্পানির বোর্ড সভা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিকালে ৪ কোম্পানির বোর্ড সভাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (১৯ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি চারটি হলো : জেমিনি সী ফুড, আমান ফিড, গ্রামীণফোন এবং শাহজালাল ইসলামী ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের বিকাল ৪.১৫টায়, আমান ফিডের বিকাল ৩টায়, গ্রামীণফোনের বিকাল ৩টা এবং শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুড ও আমান ফিডের বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর গ্রামীণফোন ও শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৯ অক্টোবর , ২০২২।








