বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ জন ও বিকাশ প্রতারকচক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার রাতে তাদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ সেপ্টেম্বর , ২০২০।








