বিকেলে ৫ কোম্পানির পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » বিকেলে ৫ কোম্পানির পর্ষদ সভাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
এসোসিয়েট অক্সিজেন লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
জেমিনী সী ফুড লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল পৌনে ৪টায় অনুষ্ঠিত হবে।
ইন্টারন্যাশনাল লিজিং লিমিটেডের পর্ষদ সভা ৪ নভেম্বর, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত প্রথম, ৩০ জুন, ২০২০ পর্যন্ত দ্বিতীয় এবং ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৪ নবেম্বর , ২০২০।








