বিক্রতা সংকটে ৭ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রতা সংকটে ৭ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৭ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইস্টার্ন কেবলস, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উসমানিয়া গ্লাস শিট, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ০৭ মিনিট পর্যন্ত তিতাস গ্যাসের স্ক্রিনে ৪ লাখ ৫১ হাজার ৭০৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ন্যাশনাল টিউবসের স্ক্রিনে ১ লাখ ১৪ হাজার ৯৭৮টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় ইস্টার্ন কেবলস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, উসমানিয়া গ্লাস শিট, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলসের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১১ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১