বিক্রেতার সংকটে ঘন্টায় ৪ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » বিক্রেতার সংকটে ঘন্টায় ৪ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ ঘন্টায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার ক্রয় করতে ক্রেতার আগ্রহ দেখা গেলেও বিক্রেতার সংকট ছিল। এর ফলে বিক্রেতার সংকটে কোম্পানিগুলো হল্টেড হয়। এগুলো হলো- ন্যাশনাল টিউবস, শ্যামপুর সুগার মিলস, ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াক এবং স্টাইল ক্রাফট লিমিটেড।

দেখা যায়, দুপুর দেড়টার দিকে ন্যাশনাল টিউবসের ক্রেতার ঘরে ৫৯ হাজার ৮১৯টি শেয়ার ১২১ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকারও স্পর্শ করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ১১ টাকা বেড়ে সর্বশেষ ১২১ টাকায় লেনদেন হয়।

এদিকে শ্যামপুর সুগার মিলসের ক্রেতার ঘরে ২ হাজার ৯১৫টি শেয়ার ২২ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকারও স্পর্শ করেছে। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ২ টাকা বেড়ে সর্বশেষ ২২ টাকায় লেনদেন হয়।

এছাড়া ইনফরমেশন সার্ভিস নেটওর্য়াকের ক্রেতার ঘরে ১৬ হাজার ১৮টি শেয়ার ২২.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯০ শতাংশ বা ২ টাকা বেড়ে সর্বশেষ ২০.২০ টাকায় লেনদেন হয়।

স্টাইল ক্রাফটের ক্রেতার ঘরে ১০৪টি শেয়ার ৩৬৮৮.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে শেয়ার বিক্রয় করতে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৪.৯৯ শতাংশ বা ১৭৫.৬০ টাকা বেড়ে সর্বশেষ ৩৬৮৮.৩০ টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০