বিক্রেতার সংকটে হল্টেড ২ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতার সংকটে হল্টেড ২ কোম্পানি

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত দুই কোম্পানি। এগুলো হলো- প্রভাতি ইন্স্যুরেন্স এবং আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুুপুর দেড়টার দিকে প্রভাতি ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৪২ হাজার ৮৭০টি শেয়ার ২২.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৮০ শতাংশ বেড়ে সর্বশেষ ২২.৪০ টাকায় লেনদেন হয়। ৫২৬ বারে কোম্পানির মোট ২৯ লাখ ৪৩ হাজার ৯৯২টি শেয়ার ৬ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকায় লেনদেন হয়।

আইসিবি ইসলামী ব্যাংকের ক্রেতার ঘরে ৫০ হাজার ৩৪৮টি শেয়ার ৪.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৮৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৪.১০ টাকায় লেনদেন হয়। ১১৪ বারে কোম্পানির মোট ৩ লাখ ৫৫ হাজার ৮০টি শেয়ার ১৪ লাখ ৩৫ হাজার টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১