বিক্রেতার সংকটে হল্টেড ৩ কোম্পানি
প্রচ্ছদ » Breaking News || সারাদেশ » বিক্রেতার সংকটে হল্টেড ৩ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত তিন কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল। কোম্পানিগুলো হলো- সান লাইফ ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসইসূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে সান লাইফ ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ২ লাখ ৪৩ হাজার ৫১৮টি শেয়ার ২৬.৪০টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বা ২.৪০ টাকা বেড়ে সর্বশেষ ২৬.৪০ টাকায় লেনদেন হয়।
আনলিমা ইর্য়ানের ক্রেতার ঘরে ২৭ হাজার ২৭৩টি শেয়ার ৪০.৪০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৭৮ শতাংশ বা ৩.৬০ টাকা বেড়ে সর্বশেষ ৪০.৪০ টাকায় লেনদেন হয়।
পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৭ হাজার ৪৬৮টি শেয়ার ২৪.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৬৯ শতাংশ বা ২.২০ টাকা বেড়ে সর্বশেষ ২৪.৯০ টাকায় লেনদেন হয়।








