বিক্রেতার সংকটে হল্টেড ৩ কোম্পানি

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতার সংকটে হল্টেড ৩ কোম্পানি

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের শেষ আধা ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৩ কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। কোম্পানিগুলো হলো- আজিজ পাইপস, ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং এবং মুন্নু সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যানুযায়ী, দুুপুর ২টার দিকে আজিজ পাইপসের ক্রেতার ঘরে ৯ হাজার ৭২৫টি শেয়ার ১৮০.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানির আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৯ বা ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ১৮০.৫০ টাকায় লেনদেন হয়। লেনদেনের শেষদিকে ৯২৯ বারে কোম্পানির মোট ১ লাখ ১০ হাজার ৩৭৯টি শেয়ার ১ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার টাকায় লেনদেন হয়।

এদিকে ড্রাগণ সোয়েটারের ক্রেতার ঘরে ৩ লাখ ২২ হাজার ৫৭১টি শেয়ার ৩৬.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৫ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৬.৮০ টাকায় লেনদেন হয়। লেনদেনের শেষদিকে ১ হাজার ৭১৩ বারে কোম্পানির মোট ১ কোটি ৪ লাখ ১৯ হাজার ৯৬৫টি শেয়ার ৩৮ কোটি ৩৪ লাখ ০৭ হাজার টাকায় লেনদেন হয়।

অন্যদিকে মুন্নু সিরামিকের ক্রেতার ঘরে ২৬ হাজার ২৩টি শেয়ার ২৯৪.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৭৪ শতাংশ বেড়ে সর্বশেষ ২৯৪.৬০ টাকায় লেনদেন হয়। লেনদেনের শেষদিকে ১ হাজার ১৯২ বারে কোম্পানির মোট ১ লাখ ৫৪ হাজার ৫১২টি শেয়ার ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকায় লেনদেন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১