পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৭ কোম্পানি। আলোচিত সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার সংকট ছিল। কোম্পানিগুলো হলো- এসকে ট্রিমস, কহিনূর কেমিক্যাল, সোনালী আঁশ, রেনউইক যজ্ঞশ্বর, ন্যাশনাল টি, স্টাইল ক্রাফট এবং লিবরা ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্যানুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে এসকে ট্রিমসের ক্রেতার ঘরে ১ লাখ ৬৩ হাজার ৮৭৭টি শেয়ার ৪৩.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯২ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৩.২০ টাকায় লেনদেন হয়।
কহিনূর কেমিক্যালের ক্রেতার ঘরে ৯ হাজার ৬৮০টি শেয়ার ৪৫২.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৭২ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৫২.২০ টাকায় লেনদেন হয়।
সোনালী আঁশের ক্রেতার ঘরে ২৮ হাজার ৮৭৮টি শেয়ার ৩৯১.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৭২ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৯১.৩০ টাকায় লেনদেন হয়।
রেনইউক যঞ্জশ্বরের ক্রেতার ঘরে ৬ হাজার ২৮৪টি শেয়ার ৮৩২.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৮৩২.৯০ টাকায় লেনদেন হয়।
ন্যাশনাল টির ক্রেতার ঘরে ৩৭ হাজার ৩৪২টি শেয়ার ৬০৫.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৬০৫.১০ টাকায় লেনদেন হয়।
স্ট্যাইল ক্রাফটের ক্রেতার ঘরে ৪৩ হাজার ১৬৫টি শেয়ার ১ হাজার ৬২.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৪৯ শতাংশ বেড়ে সর্বশেষ ৬২.৯০ টাকায় লেনদেন হয়।
লিবরা ইনফিউশনের ক্রেতার ঘরে ২১ হাজার ১২১টি শেয়ার ১ হাজার ১১৭.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বেড়ে সর্বশেষ ১ হাজার ১১৭.১০ টাকায় লেনদেন হয়।








