বিক্রেতা শূন্য হয়ে আরএন স্পিনিং হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা শূন্য হয়ে আরএন স্পিনিং হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে গেছে আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১১টা ৪৯ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ১৪ লাখ ২৭ হাজার ৬২০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৯ টাকা ।








