বিক্রেতা সংকটে ডমিনেজ স্টিল হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ডমিনেজ স্টিল হল্টেডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের ১০ মিনটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ডমিনেজ স্টিল লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১০টা ১০ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৩০ লাখ ৮৭ হাজার ৫২০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৯ টাকা ৪০ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ ডিসেম্বর , ২০২০।








