বিক্রেতা সংকটে সী পার্ল বীচ হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে সী পার্ল বীচ হল্টেড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে সি পার্ল বীচ লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১২টা ০৬মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৫ লাখ ৩১ হাজার ৯০৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৫ টাকা ৬০ পয়সা।








