বিক্রেতা সংকটে হল্টেড ফেডারেল ইনস্যুরেন্স

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » বিক্রেতা সংকটে হল্টেড ফেডারেল ইনস্যুরেন্স

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিক্রেতা সংকটে হল্টেড পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি ফেডারেল ইনস্যুরেন্স।

শেয়ার কিনতে পারছেন না বিনিয়োগকারীরা। যে সব বিনিয়োগকারীর কাছে প্রতিষ্ঠানটির শেয়ার আছে তাদের কেউই তা বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে এই বীমা কোম্পানিটির শেয়ারের প্রতি আগ্রহ থাকলেও বিক্রেতা খুঁজে পাচ্ছেন না বিনিয়োগকারীরা।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বীমা খাতের এই কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর দাম ছিল ১১ টাকা ৬০ পয়সা। এর থেকে ২০ পয়সা কমিয়ে ১১ টাকা ৪০ পয়সা দরে প্রথমে ২৮ হাজার ১৫০টি শেয়ার ক্রয়ের আবেদন পড়ে। তবে কেউ এই দামে শেয়ার বিক্রি করতে রাজি হননি।

এরপর কয়েক দফা বেড়ে এক পর্যায়ে ১২ টাকা ৩০ পয়সা দামে ১১ হাজার ৩১৯টি শেয়ার ক্রয়ের আবেদন আসে। এ দামেও কেউ শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে কোম্পানিটির শেয়ার বিক্রি শূন্যই থেকে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১