বিক্রেতা সংকটে ১১ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Breaking News || Slider || অর্থনীতি » বিক্রেতা সংকটে ১১ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ১১ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ১১ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ১১ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ জুন ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : রূপালী ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, আরামিট সিমেন্ট, তমিজউদ্দিন টেক্সটাইল এবং সাফকো স্পিনিং।

জানা গেছে, সোমবার রূপালী ব্যাংকের ক্লোজিং দর ছিল ৩৭ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪০.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

সালভো কেমিক্যাল: সোমবার সালভো কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স : সোমবার রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২১.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৮ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১.৬০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

মুন্নু ফেব্রিক্স : সোমবার মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৩.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

ঢাকা ইন্স্যুরেন্স : সোমবার ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৭.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৭.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স : সোমাবার ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬০.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬২.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৬.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : সোমাবার মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৫.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.২০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

রানার অটোমোবাইলস : সোমবার রানার অটোমোবাইলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬১.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৮ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.১০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।

আরামিট সিমেন্ট : সোমবার আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৫.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।

তমিজউদ্দিন টেক্সটাইল : সোমবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।

সাফকো স্পিনিং : সোমবার সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৫ জুন , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১