বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের ৫ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে যায় জাহিন স্পিনিং মিলস লিমিটেডের এবং লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে লাফার্জহোলসিম লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানি ২ টির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জাহিন স্পিনিং: সূত্র মতে, আজ বেলা ১০টা ৩৫ মিনিট পর্যন্ত কোম্পনিটির স্ক্রিনে ২৫ লাখ ৮১ হাজার ১২৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা ৩০ পয়সা।
লাফার্জহোলসিম: সূত্র মতে, আজ বেলা ১২টা পর্যন্ত কোম্পনিটির স্ক্রিনে ১৫ লাখ ৩১ হাজার ৩৮১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৫ টাকা।








