বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » আজকের সংবাদ » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে ক্রেতা বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে তালিকাভুক্ত ২ কোম্পানি। এসময় বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি ও ক্রেতা সংকটে হল্টেড হয়েছে সাভার রিফ্র্যাক্টরিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৯.৯১১ শতাংশ দর বৃদ্ধির মধ্যে দিয়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড। দুপুর ১টা নাগাদ কোম্পানিটির ৬ লাখ ১৪ হাজার ৪৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ার ৯৮.৭ টাকায় স্থিতি পেয়েছে।

এদিকে, ক্রেতা সংকটে হল্টেড হয়েছে সাভার রিফ্যাক্টরিজ। এসময় কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.৯৪৪ শতাংশ। এসময় কোম্পানিটির শেয়ার দর ১০৬.৬ টাকা থেকে কমে ৯৬ টাকায় দাঁড়িয়েছে। এসময় কোম্পানিটির মাত্র ২৯৫৭টি শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০