পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দুই কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। যে কারণে কোম্পানি দুটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। কোম্পানিগুলো হলো: রেকিট বেনকিজার এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায় রেকিট বেনকিজারের শেয়ার দর ৫ শতাংশ বা ১২৭.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৬৮৫.৩০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১০ হাজার ৫৫৫টি শেয়ার ৭২৮বার হাতবদল হয় যার বাজার দর দাঁড়ায় ২ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা।
অন্যদিকে ওয়াটা কেমিক্যালসের শেয়ার দর ৭.৪৯ শতাংশ বা ৩৮.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৫৬.৭০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১ লাখ ৪৭ হাজার ২৪২টি শেয়ার ২৩২০ বার হাতবদল হয় যার বাজার দর দাঁড়ায় ৭ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা।








