বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি দুইটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ০৩ মিনিট পর্যন্ত প্রগ্রেসিভ লাইফের স্ক্রিনে ৪৪ হাজার ৪৪৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৯৩ টাকা ৬০ পয়সা।

একই সময়ে কেপিসিএলের স্ক্রিনে ৩ লাখ ৬০ হাজার ৭৫০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৯ টাকা ১০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০