বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের এক ঘণ্টার মধ্যে বিক্রেতা সংকটে ২ কোম্পানির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং ও ফ্যাস ফিন্যান্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা পর্যন্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের স্ক্রিনে ২২ লাখ ৯৬ হাজার ৫৫৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৬ টাকা ২০ পয়সা।

অন্যদিকে ফ্যাস ফিন্যান্সের স্ক্রিনে ২৭ লাখ ৮১ হাজার ৯৩৩টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেকার ঘর শুন্য। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭ টাকা ৪০ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০