বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিক্রেতা সংকটে ২ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি) ও নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১টা ০৮ মিনিট পর্যন্ত বিজিআইসির স্ক্রিনে ২ লাখ ১৬ হাজার ৮৫২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৩ টাকা ১০ পয়সা।

এদিকে একই সময়ে নর্দার্ণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১৫ লাখ ৬৯ হাজার ৫৯৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৮ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১