পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৩ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৩ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৩ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ( ২সেপ্টেম্বর ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হলো : তমিজউদ্দিন টেক্সটাইল, সমতা লেদার, ডমিনেজ স্টিল এবং তাল্লু স্পিনিং।

জানা গেছে, বুধবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৪.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২৫.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১.৪০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

সমতা লেদার : বুধবার সমতা লেদারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৩.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.২০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

ডমিনেজ স্টিল : বুধবার ডমিনেজ স্টিলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

তাল্লু স্পিনিং : বুধবার তাল্লু স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৪৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১