বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিক্রেতা সংকটে ৩ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিরাকেল ইন্ডাষ্ট্রিজ, জেএমআই সিরিঞ্জ লিমিটেড এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের এক পর্যায়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেনের শেষ দিকে মিরাকেল ইন্ডাষ্ট্রিজের ক্রেতার ঘরে ১ লাখ ৪৯ হাজার ৮৬৮টি শেয়ার ১৮.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির ৭ লাখ ১০ হাজার ২৭৬টি শেয়ার ৮১৭ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ১ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ১৮.৮০ টাকায়।
জেএমআই সিরিঞ্জ লিমিটেডের ক্রেতার ঘরে ১০ হাজার ৫৮৯টি শেয়ার ৪২৯.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির ২ লাখ ৮৯ হাজার ৭৬৩টি শেয়ার ২ হাজার ৯৭০ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ১২ কোটি ৮ লাখ ৬২ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৪২৯.৮০ টাকায়।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ক্রেতার ঘরে ১ লাখ ৩০ হাজার ৬৩৯টি ইউনিট ৮.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময় কোম্পানির ৪৬ লাখ ৩৩ হাজার ৯৭৮টি ইউনিট ৬৩০ বার হাত বদল হয়। যার বাজার মুল্য ৪ কোটি ১১ লাখ ৩৮ হাজার টাকা। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৮.৯০ টাকায়।








