পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৪ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৪ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৪ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০১ জুন ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানাগেছে।
কোম্পানিগুলোর হলো : রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং আলহাজ্ব টেক্সটাইল
জানা গেছে, সোমবার রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭২.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সোমবার শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল : সোমবার প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৮.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।
আলহাজ্ব টেক্সটাইল : সোমবার আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৮ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।








