বিক্রেতা সংকটে ৪ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৪ কোম্পানি হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসইনসূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, রূপালী ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্ক্রিনে ৬ লাখ ৪৪ হাজার ৬০৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২২ টাকা ৩০ পয়সা।

এদিকে একই সময়ে মিরাকল ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ২ লাখ ৩২ হাজার ৬৫৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৭ টাকা ৫০ পয়সা।

একই সময়ে রূপালী ইন্স্যুরেন্স ও বিআইএফসির স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১