বিক্রেতা সংকটে ৪ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৪ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, জুট স্পিনার্স ও জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ২৬ মিনিট পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির স্ক্রিনে ২৫ লাখ ৫০ হাজার ৯৪২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৪১ টাকা ২০ পয়সা।

এদিকে একই সময়ে শাইনপুকুর সিরামিকসের স্ক্রিনে ২৩ লাখ ৫ হাজার ৫৮৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১৮ টাকা ২০ পয়সা।

একই সময়ে জুট স্পিনার্স ও জাহিন টেক্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০