বিক্রেতা সংকটে ৪ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিক্রেতা সংকটে ৪ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। রবিবার (০৫ ডিসেম্বর) লেনদেন চলাকালীন সময় কোম্পানি চারটি শেয়ার বিক্রেতা সংকট হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।

কোম্পানি চারটি হলো : স্টাইলক্রাফট, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং আমরা নেটওয়ার্ক।

জানা গেছে, বৃহস্পতির স্টাইলক্রাফটের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৭.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৯.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৭.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স: বৃহস্পতিবার সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৬.৫০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।

ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক : বৃহস্পতিবার ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৬.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।

আমরা নেটওয়ার্ক : বৃহস্পতিবার আমরা নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৪.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ৯.৮১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৫ ডিসেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১