বিক্রেতা সংকটে ৫ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৫ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৫ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৫ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৫ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৮ জুলাই ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : তমিজউদ্দিন টেক্সটাইল, পেপার প্রসেসিং, সিভিও পেট্রোকেমিক্যাল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং বিআইএফসি।
জানা গেছে, বুধবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬৪.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৪.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৯০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
পেপার প্রসেসিং : বুধবার পেপার প্রসেসিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৯.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮৭.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৯০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
সিভিও পেট্রোকেমিক্যাল : বুধবার সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৯.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০১.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৯.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স : বুধবার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৫৮ শতাংশ বেড়েছে।
বিআইএফসি : বুধবার বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ জুলাই , ২০২১।








