বিক্রেতা সংকটে ৫ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৫ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫ কোম্পানির ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে।
আজ (১৮ মে) মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।
কোম্পানিগুলোর হলো : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ম্যাকসন্স স্পিনিং, এনআরবিসি ব্যাংক এবং ইনডেক্স এগ্রো।
জানা গেছে, সোমবার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স : সোমবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬১.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬৭.৮ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৭.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.১০ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।
ম্যাকসন্স স্পিনিং : সোমবার ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।
এনআরবিসি ব্যাংক : সোমবার এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৫.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৭৪ শতাংশ বেড়েছে।
ইনডেক্স এগ্রো : সোমবার ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৬.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৪.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৭০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ মে , ২০২১।








