বিক্রেতা সংকটে ৬ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৬ কোম্পানি হল্টেড

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। আজ লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিগুলো হলো : জিলবাংলা সুগার, জিবিবি পাওয়ার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রবি আজিয়াটা, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং দেশবন্ধু পলিমার।

জানা যায়, রবিবার জিলবাংলা সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬০.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭৬.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৬.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

জিবিবি পাওয়ার: রবিবার জিবিবি পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স : রবিবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

রবি আজিয়াটা : রবিবার রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৫.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।

গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড : রবিবার গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৮.৪০ টাকায়। আজ কোম্পানিটির ইউনিট লেনদেন শুরু হয়েছে ৮.৯০ টাকায়। সর্বশেষ ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ৯.২০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ০.৮০ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।

দেশবন্ধু পলিমার : রবিবার দেশবন্ধু পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৪৮ শতাংশ বেড়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৪ জানুয়ারী , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০