বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৭ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৭ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৭ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (০৭ জুলাই ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : পেপার প্রসেসিং, বিআইএফসি, তমিজউদ্দিন টেক্সটাইল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল সার্ভিসেস নেটওয়ার্ক, আইএলএফএসএল এবং ফারইস্ট ফাইন্যান্স।
জানা গেছে, মঙ্গলবার পেপার প্রসেসিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৯.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৯.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.২০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
বিআইএফসি : মঙ্গলবার বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইল : মঙ্গলবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৩.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৯ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স : মঙ্গলবার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে।
ইন্টারন্যাশনাল সার্ভিস নেটওয়ার্ক : মঙ্গলবার ইন্টারন্যাশনাল সার্ভিস নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৫৩ শতাংশ বেড়েছে।
আইএলএফএসএল : মঙ্গলবার আইএলএফএসএলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৯.৩৩ শতাংশ বেড়েছে।
ফারইস্ট ফাইন্যান্স : মঙ্গলবার ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৭ জুলাই , ২০২১।








