বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৭ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৭ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৭ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ জুন ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : তমিজউদ্দিন টেক্সটাইল, মনোস্পুল পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইন্ট্রাকো, মুন্নু ফেব্রিক্স, খান ব্রাদার্স এবং তুংহাই নিটিং।
জানা গেছে, রবিবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
মনোস্পুল পেপার: রবিবার মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৮.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৭.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৭.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮.৮০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
আলিফ ইন্ডাস্ট্রিজ : রবিবার আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৭.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯.৯ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
ইন্ট্রাকো : রবিবার ইন্ট্রাকোর শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২০.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।
মুন্নু ফেব্রিক্স : রবিবার মুন্নু ফেব্রিক্সের ক্লোজিং দর ছিল ১৭.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।
খান ব্রাদার্স : রবিবার খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ৯.৩২ শতাংশ বেড়েছে।
তুংহাই নিটিং : রবিবার তুংহাই নিটিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৪০ টাকা বা ৯.৩০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ জুন , ২০২১।








