বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেড

প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৭ কোম্পানি হল্টেড

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : বিবিএস, খান ব্রাদার্স, ইয়াকিন পলিমার, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ডেসকো, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং বিডি থাই ফুড।

জানা গেছে, সোমবার বিবিএসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮.৮০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।

খান ব্রাদার্স: সোমবার খান ব্রাদার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৩.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪.৪০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।

ইয়াকিন পলিমার : সোমবার ইয়াকিন পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৭.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।

ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক : সোমবার ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪২.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৪.১০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স : সোমবার ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৩.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৭০ শতাংশ বেড়েছে।

বিডি থাই ফুড : সোমবার বিডি থাই ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।

ডেসকো : সোমবার ডেসকো শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২.৭০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৫১ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০১ ফেব্রুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১