বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৮ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৮ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৮ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ জুন ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আমান কটন ফাইবার্স, লুব-রেফ, আমান ফিড, ফরচুন সুজ, সালভো কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং এবং রিংশাইন টেক্সটাইল।
জানা গেছে, রবিবার ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
লুব-রেফ : রবিবার লুব-রেফের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৪ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৭.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৩০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।
আমান কটন ফাইবার্স : আমান কটন ফাইবার্সের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ৩৯.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
আমান ফিড : আমান ফিডের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ৩৯.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।
ফরচুন সুজ : রবিবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩১.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।
সালভো কেমিক্যাল: রবিবার সালভো কেমিক্যালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২১.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৯০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।
আনোয়ার গ্যালভানাইজিং : রবিবার আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৯.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪০.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৩.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩.৯০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।
রিংশাইন টেক্সটাইল : রবিবার রিংশাইন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৭ জুন , ২০২১।








