বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Uncategorized » বিক্রেতা সংকটে ৮ কোম্পানি হল্টেডপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে বেশকিছু প্রতিষ্ঠানের দাম বড় অঙ্কে বেড়ে গেছে। এর মধ্যে ৮ টি কোম্পানি দাম বাড়ার ক্ষেত্রে বেশি দাপট দেখাচ্ছে। এরপরও এই ৮ প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি ৮ টির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ জুন ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : মনোস্পুল পেপার, মুন্নু ফেব্রিক্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইনডেক্স এগ্রো, তমিজউদ্দিন টেক্সটাইল, রূপালী ব্যাংক, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং বিআইএফসি।
জানা গেছে, রবিবার মনোস্পুল পেপারের ক্লোজিং দর ছিল ৫৫ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬০.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬০.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
মুন্নু ফেব্রিক্স : রবিবার মুন্নু ফেব্রিক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স : রবিবার বাংলাদেশ ন্যাশননাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২২.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২৯.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৪.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২.২০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।
ইনডেক্স এগ্রো : ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ১১০.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২১.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২১.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
তজিমউদ্দিন টেক্সটাইল : তজিমউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর রবিবার ছিল ১৩.২০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৪.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৩০ টাকা বা ৯.৮৪ শতাংশ বেড়েছে।
রূপালী ব্যাংক : রবিবার রূপালী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৭ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং: রবিবার পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৯.৩০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৯.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৭০ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।
বিআইএফসি : রবিবার বিআইএফসির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৪০ টাকা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ জুন , ২০২১।








