বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার : ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » বিচার চাইতে গিয়ে ধর্ষণের শিকার : ইউপি চেয়ারম্যান গ্রেফতার

feniফেনী প্রতিনিধি: ফুলগাজীতে এক বিচারপ্রার্থীকে ধর্ষণের অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুধবার বিকেলে বিচারপ্রার্থী ওই নারী তার ৫ম শ্রেণি পড়ুয়া ভাগিনাকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। তখন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কৌশলে ওই শিশুকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারীর শ্বাশুড়ি বাদী হয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করেন।

এদিকে ওই নির্যাতিতাকে বুধবার বিকেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠান। রাতে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ফুলগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেয়ারম্যান নুরুল ইসলামকে রাতে ফুলগাজী থানা থেকে এলাকা গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০