বিজয় দিবস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে বুধবার
প্রচ্ছদ » Uncategorized » বিজয় দিবস উপলক্ষে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে বুধবারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আগামী বুধবার (১৬ ডিসেম্বর) বন্ধ থাকবে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন ।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি পালন করা হবে। আর এজন্য সেদিন দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে।
এরপর আগামী বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে লেনদেন যথাযথ সময় অনুযায়ী চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৪ ডিসেম্বর , ২০২০।








