বিজিএমইএ অফিসে পিআর এন্ড মিডিয়া লাউঞ্জ উদ্বোধন

প্রচ্ছদ » Breaking News || আর্ন্তজাতিক » বিজিএমইএ অফিসে পিআর এন্ড মিডিয়া লাউঞ্জ উদ্বোধন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তৈরি পোশাক খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য পিআর এন্ড মিডিয়া লাউঞ্জ স্থাপন করেছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী আজ (২৬ আগষ্ট ২০২১) বিজিএমইএ অফিসে যৌথ ভাবে এইপিআর এন্ড মিডিয়া লাউঞ্জ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তারা বলেন, সাংবাদিকরা যেন তাদের প্রতিবেদনে পোশাক শিল্পের প্রকৃত তথ্য সম্বলিত শিল্পের যথাযথ চিত্র তুলে ধরতে পারেন এবংশিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, সে লক্ষ্যে শিল্প ও গনমাধ্যমের মধ্যে একটি সেতু বন্ধন গড়ে তোলার প্রয়াসের অংশ হিসেবে এই পিআর ও মিডিয়া লাউঞ্জ স্থাপন করা হয়েছে।

বিজিএমইএ সভাপতি বলেন, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ন অবদান রাখা বাংলাদেশের পোশাক শিল্প দেশী ও আন্তর্জাতিক উভয় অঙ্গনের সংবাদ মাধ্যমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয়। বর্তমানে বাংলাদেশের পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদা জনক স্থানে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। আর এই অর্জনের পেছনে এদেশের গনমাধ্যম কর্মীদের বিশাল অবদান রয়েছে। আমরা আশা করি, সাংবাদিকরা শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ, বিশ্লেষনধর্মী এবং গঠনমূলক প্রতিবেদন তৈরি অব্যাহত রাখবেন।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, শিল্পটি লাখো লাখো মানুষের জীবন বদলে দিয়েছে, সে শিল্প বিষয়ে প্রকৃত তথ্য উপস্থাপন ও সকল বিভ্রান্তি দূর করে শিল্পের যথাযথ চিত্র তুলে ধরার জন্য আমরা গনমাধ্যম সমূহকে আহবান করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএএর সহ-সভাপতি মোঃশহিদউল্লাহ আজিম ও পরিচালক মোঃমহিউদ্দিন রুবেল।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ২৬ আগস্ট , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১