বিজিএমইএ ও এভারকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » বিজিএমইএ ও এভারকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদকঃ বাংলাদেশের সরকারি ও বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অসংক্রামক রোগ মোকাবেলা লক্ষ্য নিয়ে ‘বিগফোর’ উদ্যোগে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

গত ২৯ আগষ্ট বিজিএমইএ গুলশান অফিসে এভারকেয়ারের পক্ষে চিফ মার্কেটিং অফিসার ভিনয় কাউল এবং বিজিএমইএ এর পক্ষে সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

বিজিএমইএ-এভারকেয়ার বিগফোর (BIG4) হচ্ছে একটি স্বাস্থ্য উদ্যোগ, যার লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের সরকারি ও বেসরকারি
সংস্থার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অসংক্রামক রোগ মোকাবেলা করা। এ উদ্যোগের উদ্দশ্য হচ্ছে
কর্মজীবি জনগোষ্ঠীর মধ্যে অসংক্রামক রোগ প্রতিরোধ, সময়মতো নির্ণয় ও অসংক্রামক রোগ ব্যবস্থাপনা। ‘বিগফোর’ উদ্যোগে যে
চারটি রোগের কথা বলা হয়েছে, সেগুলো হলো ডায়াবেটিস, ক্যানসার, কার্ডিওভাসকুলার এবং ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস
(কোভিড-১৯ সংক্রান্তসহ)।

“বিজিএমইএ এর সাথে এমন একটি গুরুত্বপূর্ন উদ্যোগে Ñ কর্মক্ষেত্রে স্বাস্থ্য উদ্যোগে সহযোগিতা করতে পেরে আমরা সম্মানিত
বোধ করছি। এভারকেয়ার বিশ্বাস করে, এই সহযোগিতা কর্মজীবি জনগোষ্ঠীর একটি বড় অংশের স্বাস্থ্যগত আচরনকে ইতিবাচকভাবে
প্রভাবিত করবে এবং একটি স্বাস্থ্যবান জাতি গঠনে সহায়তা করবে। এভারকেয়ারের পক্ষ থেকে একথা বলেন ভিনয় কাউল।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, এভারকেয়ারের সাথে এই উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমরা
বিশ্বাস করি, এই উদ্যোগ বিজিএমইএ এর সদস্যগন ও তাদের পরিবারদের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার পথ সুগম করবে ও তাদের
স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করবে।

সাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এভারকেয়ার হাসপাতাল ঢাকা ও এভারকেয়ার হাসপাতাল চট্রগ্রাম বিজিএমইএ এর সদস্য
প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তা ও কর্মকর্তা-কর্মচারীদেরকে (প্রযোজ্য ক্ষেত্রে) স্বাস্থ্যসেবা প্রদান করবে। এর মধ্যে সময়মতো ও সাশ্রয়ী
মূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ থাকবে।

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেল, পরিচালক তানভীর আহমেদ, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন এবং এভারকেয়ারের পক্ষ থেকে এ এম আবুল কাসেম রনি, ডিজিএম, কর্পোরেট মার্কেটিং ও মোঃ ইফতেখার হোসেন, এ্যাসিস্টেন্ট ম্যানেজার।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১